বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রংপুর বিভাগীয় কমিটির মতবিনিময় সভা গতকাল রোববার রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা কৃষক দলের সভাপতি আবতাব উদ্দিন আহম্মেদ মন্ডলের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো: ইলিয়াছ হোসেন, প্রধান বক্তা হিসাবে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আতিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হাসান, কেন্দ্রীয় সদস্য শাহীন খান। সঞ্চলনা করেন কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার শাহাদত। এছাড়াও কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ওই বিভাগীয় মতবিনিময় সভায় রংপুর বিভাগের সকল জেলা-উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।