আন্তর্জাতিক সেবা সংস্থা ইনার হুইল ক্লাব রংপুরের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গনে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল রায়। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেডিকেল কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান, অর্থপেডিক্স বিভাগের অধ্যাপক ডাঃ শফিকুল ইসলাম, কিডনি বিভাগের প্রধান ডাঃ মোবাশ্বের হোসেন, আইসিইউ বিভাগের রেজিস্ট্রার ডাঃ জামাল উদ্দিন মিন্টু, ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট শাহনাজ বেগম, সেক্রেটারী মেরিনা লাভলী, ফাউন্ডার প্রেসিডেন্ট দিলরুবা শাহাদাত, পাস্ট প্রেসিডেন্ট আয়েশা সিদ্দিকা, নাহিদ আনজুম, ডাঃ সমর্পিতা ঘোষ তানিয়া, জেরিনা সেলিম, রনজিনা বেগম, সদস্য সাবিনা আক্তার মিতা, মেহেবুবা ফেরদৌসসহ অন্যরা। এ সময় সরকারের পাশাপাশি ইনার হুইল ক্লাবের মত বেসরকারী উদ্যোগেও কাজ করা গেলে সমাজের পিছিয়ে থাকা অবহেলিত মানুষদের এগিয়ে নেয়া সম্ভব মন্তব্য করেন অতিথিরা।