কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক আকস্মিক মণিরামপুর প্রেসক্লাবে পরিভ্রমন করেন। রোববার দুপুর দেড়টার দিকে তারা সঙ্গীয় নেতা-কর্মীকে সাথে নিয়ে প্রেসক্লাবে উপস্থিত হন। এ সময় সভাপতি আল নাহিয়ান খান জয় পরিদর্শন বিবরণীতে স্বাক্ষর করেন এবং প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ঢাকা নর্দান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক মণিরামপুরের কৃতিসন্তান মহিদুল ইসলাম অদি জানান, গত শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য তার গ্রামের বাড়ি উপজেলার বাহিরঘরিয়া গ্রামে দু’দিনের সফরে বেড়াতে আসেন। এ সময় তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি আল নাহয়ান খান জয় ও কেন্দ্রীয় ছাত্রলীগসহ বিভিন্ন জেলা-উপজেলার নেতৃবৃন্দ।
নিজ এলাকার সফর শেষে রোববার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য সহ সঙ্গীয় নেতাকর্মীদের নিয়ে মণিরামপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময়ে সামিল হন। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় শেষে সভাপতি আল নাহিয়ান খান জয় প্রেসক্লাবের পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। এ সময় তিনি পরিদর্শন বহিতে মণিরামপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনসহ স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে সকলকে ঐক্যবদ্ধভাবে এদিয়ে যাবার প্রত্যয় উল্লেখ করেন।
সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যসহ তাদের সাথে এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মিজানুর রহমান পিকুল, শুভ্রদেব হালদার বাপী, যুগ্ম সাধারন সম্পাদক বেনজির হোসেন নিশি, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাঁধন, নাজমুল সিদ্দিকী নাজ, ধর্ম বিষয়ক সম্পাদক তুহিন রেজা, উপ-গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক তন্ময় দেবনাথ প্রমুখ।
কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ রোববার দুপুর ৩টার ফ্লাইডে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেন মণিরামপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ও সদস্য সাইদুর রহমান জনি বিষয়টি নিশ্চিত করেছেন।