বগুড়ায় গোয়েন্দার তথ্যের ভিত্তিতে পুরান বগুড়ার তাসিন ছাত্রাবাস থেকে পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির (২১) কে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির শিবগঞ্জ থানার মোকামতলা মুন্সি পাড়া গ্রামের ফজলে মাবুদ শাহিনের পুত্র।
এই বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, বগুড়ার চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা তাকবির হত্যা মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখার উপর অর্পন করার পর মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় এস আই জুলহাজ উদ্দিন উপর। এরপর মামলাটির রহস্য উদঘাটনের জন্য একটি চৌকস টিম গঠন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি আল আমিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির নাম প্রকাশ করে। এরপর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মুক্তাদির কে গ্রেপ্তার করতে নিরলস পরিশ্রম করতে থাকে। এর ধারাবাহিকতায় (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার সময় তাসিন ছাত্রাবাস থেকে পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির কে তার হেফাজতে রাখা একটি কাটা রাইফেল, দুটি চাকু ও ৩০ ইঞ্চি এস এস পাইপসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির কে জিজ্ঞাসাবাদ করা হলে সে তাকবীর ইসলাম খান হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে বলে স্বীকার করে। এবং সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। পারভেজ আল মামুন ওরফে মুক্তাদির এই বিরুদ্ধে হত্যা মামলা ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।