দিঘলিয়ায় ইউনিয়ন পর্যায় উন্নয়ন অভীষ্ট অর্জনে উন্মুক্ত ওয়ার্ড সভা ১৯ ফেব্রয়ারী শনিবার বিকাল ৫ টায় পানিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়-১ মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত উন্মুক্ত ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া ৩ নং সদর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল।
উক্ত উন্মুক্ত ওয়ার্ড সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং সদর ইউনিয়ন এর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রুপা বেগম, সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিএফ, এলজিএসপি প্রজেক্ট, শ্যামল রায়, সহ ৭,৮, ও ৯ নং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশগণ।
উন্মুক্ত ওয়ার্ড সভায় সার্বিক সঞ্চালনায় ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সচিব, সিদ্ধার্থ শংকর ব্যানার্জি।