মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালনে কর্মসূচী, উপমহাদেশের প্রখ্যাত তিন জন সঙ্গীত শিল্পীর মৃত্যুসহ বিভিন্ন কর্মসূচি গ্রহনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা সদরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল।
সভায় বক্তব্যদেন সহ-সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম খান ও শিক্ষক শফিকুল আলম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালি দাস রাহা,অনুপ সরকার, শাহানা আলিমা,পূর্ণিমা দাস,পার্থ সাহা,লুপ্তি মন্ডল,জেসমিন আরা,কাকলি রাহাসহ সংগঠনের অন্যান সদস্যবৃন্দ। সভায় মহান ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে সংগঠনের পক্ষ হতে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন,উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকার,সন্ধ্যা মুখোপাধ্যয় ও বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানানো হয়।এ ছাড়া সংগঠনের সহ-সভাপতি নুরুল ইসলাম খানের সহধর্মীনি রীনা বেগমের আশু রোগ মুক্তি কামনা করা হয়।