বাংলাদেশ জুয়েলার্স সমিতি রংপুর বিভাগীয় প্রস্তুতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পঞ্চগর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জুয়েলার্স সমিতি পঞ্চগর জেলা শাখার সভাপতি নবীন চন্দ্র বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি রংপুর জেলা শাখার সহ সভাপতি আলোমগীর বাদশা, সাধারণ সম্পাদক আলহাজ¦ আমিনুল ইসলাম রাজু, সহ সম্পাদক সুমন বকাশ, কোষাধক্ষ শাহীন, কার্যকরি সদস্য নুর ইসলাম বাবু, রবিউল ইসলাম, শাহীন উদ্দিন বকসী, মসিয়ার রহমান, বিশ্বজিত চক্রবর্তী। এ ছাড়া বাংলাদেশ জুয়েলার্স সমিতি রংপুর বিভাগীয় প্রস্তুতি সম্মেলনে দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাও, কুড়িগ্রাম জেলা শাখার সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।