রংপুরে ছয় শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে উষ্ণ হাসি ফোটালেন বাংলাদেশ আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগ।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে রংপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শামীম শাহরিয়ার।
এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি কৃষিবিদ আবদুস সালাম,সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু,সদস্য তৌহিদুর রহমান সেলিম, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন,মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউরজ্জামান বাবু,সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রণজিৎ ঘোষ তাপস,যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সিরাজুল ইসলাম রবিন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রশীদ জীবন প্রমুখ।