কচুয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ধোপাখালী ইউনিয়ন শাখার এক বর্ধিত সভা গতকাল সকাল ১০টায় ধোপাখালী ইউনিয়নের এম বারদাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এর হলরুমে অনুষ্ঠিত হয়। ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা: আ: হামিদের সভাতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ভুঁইয়া হেমায়েত উদ্দিন। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস এম আবু বককার সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,যুগ্ম সাধারন সম্পাদক সেখ মোস্তফিজুর রহমান, ধোপাখালী ইউনিয়ন চেয়ারম্যান সেখ মকবুল হোসেন।
ধোপাখালী ইউনিয়ন আওয়ামীলীগৈর সাধারন সম্পাদক আ: মান্নান সরদারের সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ শিকদার হাবিবুর রহমান,যুবলীগের আহ্বায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর,বাধাল ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, প্রচার সম্পাদক মৃনাল কান্তি মৈত্র, যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদার সুজন, বীর মুক্তিযোদ্ধা মো: আলী আকবর, কৃষকলীগের সাধারন সম্পাদক মো: ছালাম মল্লিক,সেচ্ছাসেবক লীগের সভাপতি সেখ সুমন, সাধারন সম্পাদক শ্রমিকলীগ সেখ ছাদিকুল ইসলাম, মহিলা আওয়ামীলগের সাধারন সম্পাদক কাজল রানী মন্ডল,যুব মহিলা লীগের সভাপতি তানিয়া আক্তার,সাধান সম্পাদক ফারজানা আক্তার মীম ,তাঁতীলীগের আহ্বায়ক সেখ সিরাজুল ইসলাম,মৎস্য লীগের সভাপতি রিপন শিকদার, ছাত্রলীগের নেতা ও উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।