জাতীয় পার্টি, কয়রা উপজেলা শাখার উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি/ ২০২২ পালন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা দলীয় কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা আহ্বায়ক শেখ ছদর উদ্দীন আহমেদ সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব জিএম আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জাপার কৃষি বিষয়ক সম্পাদক গাজী ইসহাক আলী, উপজেলা সহসভাপতি মাস্টার শামসুদ্দীন আহমেদ, এম, রফিক সিরাজ, কয়রা সদর ইউনিয়নের সভাপতি ঢালী কামরুল ইসলাম, বাগালী ইউনিয়নের সভাপতি মোঃ আমজাদ হোসেন, দঃ বেদকাশী ইউনিয়ন সভাপতি জি,এম রেজওয়ানুল করিম, উঃ বেদকাশী ইউনিয়ন সভাপতি মোল্যা ইনতাজ আলী, মহারাজপুর ইউনিয়নের সভাপতি ডাঃ রুহুল আমিন, জাতীয় ওলামা পার্টির উপজেলা সভাপতি মাওঃ আবদুর রহিম, আমাদী ইউনিয়ন সভাপতি মোঃ হাসানুর রহমান, জাতীয় যুব সংহতির উপজেলা সাধারণ সম্পাদক এসএম লুৎফর রহমানসহ পার্টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আন্তর্জাতিক মাতৃভাষা পালন উপলক্ষে এবং তৃনমূল সংগঠন জোরদার করার জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি সকলকে আহবান জানান। এ ছাড়া একুশে ফেব্রুয়ারি সকাল ৬টায় কয়রা উপজেলা শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্চলী জ্ঞাপনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।