সুন্দরবনের কোবাদক স্টেশনের অধিনস্থ আড়পাঙ্গাশিয়া নদীর খসখশিয়া খালে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ডিমওয়ালা কাঁকড়া সহ ১ টি নৌকা জব্দ করা হয়। জানা গেছে গত শুক্রবার সন্ধা ৭ টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন ও সাতক্ষীরা স্মার্ট টিম লিডার মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন ইয়াহিয়া গাজী (২৯) ও মোহসিন খাঁ (২৬)। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসএিফ) এম.এ হাসান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।