খুলনার পাইকগাছা হাসপাতালে নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ। গত ১৩ ফেব্রুয়ারী কয়রার কাটমারচরের ভরত মন্ডলের স্ত্রীর প্রসাববেদনা উঠলে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেøেক্স ভর্তি করেন। হাসপাতালের নার্স হামিদা ও ইয়াসমিনের অবহেলায় গর্ভেয় শিশুর মৃত্যু হয়। গর্ভে শিশু মৃত্যুর ৩০ ঘন্টা পর ভেলিভারি করেন। এ ঘটনায় মহিলার স্বামী ভরত মন্ডল হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেন। অভিযোগে শিশু মৃত্যুর জন্য সুষ্ঠু বিচারের দাবি জানান। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে শিশু মৃত্যুর বিষয় বিস্তারিত বলতে পারবো।