খুলনার পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশগ্রহণ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, সুশান্ত বিশ্বাস, পঞ্চানন সরকার, লুৎফর রহমান, এম এম এ বারিক, মোড়ল কওছার আলী, রোজি সিদ্দিকী, রুম্পা সাধু, ফারজানা আক্তার ময়না, হাসনা খাতুন সুমাইয়া, অভিজিত রায় ও বিষ্ণু বিশ্বাস প্রমুখ।