খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৪ নং সেনহাটি ইউনিয়নের নির্বাচিত ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান (জিয়া গাজী) সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি নির্বাচিত হওয়ার পর আদর্শ ইউনিয়ন গড়ার লক্ষে মাদকের বিরুদ্ধে ৯টি ওয়ার্ডে প্রকাশ্যে ঘোষনা দিয়েছেন এবং অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। গাজী জিয়াউর রহমান (জিয়া গাজী) চেয়ারম্যান নেশামুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আদর্শ মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি অত্যন্ত মানবিক মানুষ। শিক্ষানুরাগী গরীব দুঃখী অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষের আপনজন। তিনি একদিকে যেমন গরীব-দুঃখীদের জন্য মানবিক তেমনি মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমি দ্স্যু, জুয়াড়ি ও সমাজের জুলুমকারীদের ব্যপারে এক আপসহীন লড়াকু সৈনিক।