গতকাল ১৭ ফেব্রয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের প্রাচীনতম ঐতিহ্যবাহী চন্দনীমহল বাজারের নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান(জিয়া গাজী)। এছাড়াও ইউপি সদস্যগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার কমিটির নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি শেখ মারুফুল ইসলাম বলেন, দিঘলিয়া উপজেলার ভেতর এই চন্দনীমহল বাজার প্রাচীনতম, যা দিঘলিয়ার ঐতিহ্যকে ধারন করে, এই বাজারের ঢান্দিনার পাশাপাশি আরো আধুনিকতার ছোঁয়া পড়বে বলে উল্লেখ করেন। এই বাজারের সার্বিক উন্নয়নে সবাইকে সাথে থাকার আহবান জানান।