দাকোপে রূপান্তরের উদ্যোগে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড ও হেলভেটাসের সহায়তায় ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের মধ্যে ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, মনিষা গাইন, লিপি মন্ডল, চন্দনা জোয়দ্দার রেবা মন্ডল, কণিকা পোদ্দার, বিথিকা রায়সহ সংশ্লিষ্ট ইউপি নারী সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সরকার কাঠামো ও স্থানীয় সরকারের নারী প্রতিনিধি হিসেবে দায়িত্ব কর্তব্য ও করনীয় বিষয়ে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন অপরাজিতা প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। সার্বিক সহযোগীতা করেন উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল।