খুলনার পাইকগাছায় ইটভাটা ভাড়া নিয়ে প্রতারণা ও ভাঁটা দখলে পায়তারায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইটভাটা মালিক সৈয়দ মিনার হোসেন ১৬ ফেব্রুয়ারী পাইকগাছা থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পুরাইকাটী মৌজায় মেসার্স এনএসবি ব্রিকস অবস্থিত। ২০১৯ সালের ১১ জুন ৭৫৫নং এফিডেভিড মূলে সরল গ্রামের সৈয়দ মিনার হোসেন মো. শাহিনুর রহমানের কাছ থেকে ভাটাটি ক্রয় করে ভোগ দখলে করছেন। চলতি মৌসুমে নারায়নগঞ্জের মো. বছির উদ্দীন ভাঁটা পরিচালনা করবেন বলে সৈয়দ মিনারের সঙ্গে ১০ লক্ষ টাকা ভাড়া দেওয়ার কথা হয়। তিনি ভাটার ইট কাটা ও পুড়ানোসহ সকল জিনিসপত্র ব্যবহার করবেন এবং পাঁকা ইট বের হলে ভাড়ার টাকা পরিশোধ করবেন। কিন্তু পাঁকা ইট বের হওয়া পর তা বিক্রি শুরু করলেও বছির উদ্দীন ভাড়া টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে। ইতোমধ্যে ভাটার নাম মুছে দিয়ে এমবিবি মার্ক অবলম্বনে ইট প্রস্তুতসহ কার্যক্রম করছে। ১৬ ফেব্রুয়ারী সকাল ১০টায় সৈয়দ মিনার ভাটায় গিয়ে বছিরের নিকট ভাড়ার টাকা চাহিলে তিনি তালবাহানাসহ একপর্যায়ে ভাড়া টাকা দিতে পারবেনা বলে শক্তি প্রদর্শন করে। এ ঘটনায় ভাঁটা মালিক সৈয়দ মিনার হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন।