দুই‘শ কোটি টাকা ব্যয়ে খনন করা পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলের ক্যানালেও তেমন পানি নেই। ফলে এক সময়ের খরস্্েরাতা গাজনার বিল এখন প্রায় সম্পূর্ণ পানি শূন্য হয়ে পড়েছে।
বিলপাড়ের চরদুলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবর রহমান বাদশা জানান, ২০১০সালে সরকার বিলের ঐতিহ্য ফেরাতে ৪‘শ ১৩ কোটি টাকা ব্যয়ে গাজনার বিল বহুমুখী উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বিলে সারা বছর পানি রাখার লক্ষে দুই‘শ কোটি টাকা ব্যয়ে বিলের মাঝ দিয়ে ক্যানাল খনন করা হয়। মূলত বিলে সারা বছর প্রাকৃতিক ও সরকারিভাবে মাছ উৎপাদন, জীব-বৈচিত্র সংরক্ষণ এবং কৃষকের সেচ সুবিধার লক্ষে ওই ক্যানাল খনন করা হয়। কিন্তু খননের এক বছর যেতে না যেতেই শুষ্ক মৌসুমে বিশাল বিস্তৃর্ণ বিলের পাশাপাশি ওই ক্যানালও পানি শূন্য হয়ে পড়ছে। এতে মোটা অংকের টাকা ব্যয়ে খনন করা ওই ক্যানাল এলাকার মৎস্যজীবী এবং কৃষকের কোন কাজেই আসছেনা। বিল পাড়ের বোনকোলা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন বলেন ওই সময় কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম-নীতি উপেক্ষা করে তাদের ইচ্ছামতো নামেমাত্র ওই ক্যানাল খনন করেন। ফলে খননের এক বছর আতিবাহিত হতে না হতেই শুষ্ক মৌসুমে ক্যানাল প্রায় পানি শূন্য হয়ে পড়ে। এ ব্যাপারে বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার বলেন আমি অত্র বোর্ডে যোগদানের অনেক আগে ওই ক্যানাল উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে। সেকারণে এ বিষয়ে আমি তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছিনা। তবে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।