খুলনার পাইকগাছায় অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণ ও বিক্রিরদায়ে ভ্রাম্যমাণ আদালত চার জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। আটক ৫ কেজি তথা ১৫ লাখ মাছের পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়। অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে প্রাকৃতিক উৎস নদী থেকে আহৃত পারশে মাছের পোনা শিববটী ব্রিজের কাছে বিক্রিকালে হাতে-নাতে ৪ জনকে আটক করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। আটককৃতরা হলেন কালনার মো. দিদার ইসলাম, দেলুটীর মো. হযরত আলী, গড়ইখালীর মো. আবদুল আলিম ও নলডাঙ্গার মো. বিল্লাল শেখ। অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী উপজেলা মৎস্য অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন ও পেশকার প্রতুল জোয়ার্দার প্রমুখ।