খুলনা জেলা কৃষক লীগের অন্তর্গত রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ও ইলাইপুর, আমদাবাদ এবং মাছুয়া ডাঙ্গা গ্রাম কৃষক লীগের আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৩ টায় ইলাইপুর মোড় চত্তরে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক মো. মিকাঈল মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি শরীফ আশরাফ আলী। ওয়ার্ড কৃষক নেতা, মো. ফেরদৌস ও আছাবুর রহমান খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মানিকুজ্জামান অশোক, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল মান্নান শেখ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈয়দ নাসির হোসেন সজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রুহুল আমিন রবি, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নোমান ওসমানী রিচি, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও ইউপি সদস্য মো. কামরুজ্জামান সোহেল, জেলা কৃষক লীগের সদস্য মোল্লা আনিছুর রহমান মাসুম, উপজেলা কৃষক লীগের যুগ্ন- আহ্বায়ক মো. আবদুল মান্নান (সামন্তসেনা), উপজেলা কৃষক লীগের সদস্য এস এম তারেক, হুমাউন কবির রাজা, নৈহাটী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহমুদুল হাসান শামিম, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. মোজাফফর শেখ, ইউপি সদস্য রেসমা আক্তার, কৃষক লীগ নেতা, হুমাউন কবির হুমা, আবদুল করিম শেখ, আশিষ রায়, মনিরুল ইসলাম, শফিক, হারুন আর রশিদ, মিল্লাত, আকরাম হোসেন, ফেরদৌস, মুজাহিদুল ইসলাম, আলম বিশ্বাস, মনির শেখ, নওশের শিকদার, মো. তুষার, আকবর আলী, নাসির শেখ, মো. মাসুদ রানা, মো. বাবু, মারুফ গোলদার, হালিম পাইক, মো. মারুফ পাইক, হারুন আর রশিদ, ইউছুফ শেখ, তারিকুল ইসলাম খোকন, মো. রবি প্রমুখ।