ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে চুকনগর এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা হলেন - ডুমুরিয়া উপজেলার আটলিয়া বিটের রোস্তমপুর গ্রামের ইবাদুল আলি সরদারের ছেলে মোঃ ইব্রাহিম হোসেন সরদার (৩২) ও নরনিয়া গ্রামের ইয়াকুব আলি মোড়লের ছেলে ইসরাফিল মোড়ল (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদ ভিত্তিতে গত বুধবার রাতে অভিযান চালিয়ে চুকনগর এলাকা থেকে তাদের গ্রফকার করা হয়। এ সময় তাদের কাছে লুকিয়ে রাখা ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
এ প্রসংগে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অপরাধ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।