পাবনার সুজানগরে বাল্য বিয়ে প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, সুজানগর থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, আবদুল মতিন মৃধা প্রমুখ। বক্তারা বাল্য বিয়ে বন্ধ এবং আইন-শৃঙ্খলা উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।