দিঘলিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ একদিনের কর্মশালা ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক এবং লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আনোয়ারুল আজিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এবং প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধাপক ডাঃ নাসরিন আক্তার স্বপ্না, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কবির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ সুলতানা জিনাত ফাতেমা, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ মনিরুজ্জামান, দিঘলিয়াইউয়িয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ আক্তার প্রমুখ।