বাংলাদেশ কোষ্টগার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতিত্বপূর্ন ও সাহসিকতা মূলক কাজের স্বীকৃতি স্বরুপ কোষ্টগার্ডের সর্বোচ্চ সম্মাননা পদক বিসিজিএম প্রাপ্ত হয়েছেন খুলনার সন্তান শাওন আহম্মেদ।
গত ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার ঢাকা আগারগাঁওয়ে কোষ্টগার্ড সদর দপ্তরে আয়োজিত ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই পদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান মন্ত্রীর পক্ষে এই পদক পরিয়ে দেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেনসহ সামরিক অসামরিক উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিবারের ন্যায় এবার সাহসিকতাপূর্ন কাজের স্বীকৃতি হিসাবে ১০ জনকে এই পদক দেওয়া হয়। উল্লেখ্য খুলনার ফুলতলা উপজেলার সন্তান শাওন আহম্মেদ ২০১৫ সালে বাংলাদেশ নৌ বাহিনীতে যোগদান করেন। ২০১৭ সালে তিনি প্রেষনে বাংলাদেশ কোষ্টগার্ডে যোগদান করেন। এ সময় তিনি বিভিন্ন অপারেশনে অংশ নিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য, অস্ত্র, দেশী বিদেশী মদ, ডাকাতদল ও চোরাচালানীদের আটক করতে সক্ষম হয়।