রংপুরের মাহিগঞ্জ বাজার কুলি শ্রমিক ইউনিয়ন মহানগর কার্যালয়ে গতকাল সকালে জেলা প্রশাসনের দেয়া ২শ পিচ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান আসিফ পেলে, শেখ টাকি টাজওয়ার, বীর মুক্তিযোদ্ধা বাবু রামকৃষ্ণ সোমানী, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শ্রী বাবলু নাগ, ২৯ নং জাতীয় পার্টির সভাপতি আবদুর রহিম পাঠান, মহানগর আওয়ামী লীগ নেতা আবু সাদাত মোঃ শাওন, ইউনিয়নের সভাপতি আবদুল হালিম টুলু, সম্পাদক জোবাইদুল ইসলাম, সহ সভাপতি লক্ষিণ চন্দ্র রায় প্রমুখ। বক্তারা শীতার্থ মানুষের পাশে রংপুরের প্রশাসন ও সমাজের বৃত্তবান এবং শিল্পপতিদের এগিয়ে আসার আহবান জানান।