পাবনার চাটমোহরে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম।
বিকেলে অনুষ্ঠিত হয় দিনব্যাপী প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলামের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ আসমা উল হুসনার সঞ্চলনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরে আলম সিদ্দিকী,ভেটেরিনারি সার্জন ডাঃ রোকনুজ্জামান,মথুরাপুর ইউপি চেয়ারম্যান মো শাহ আলম,যুব উন্নয়ন কর্মকর্তা মো আবদুল হালিম,সমাজসেবা কর্মকর্তা মো রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাংবাদিক তুষার ভট্টাচার্য,, খামারি সুলতানা পারভীন,আতিকুল ইসলাম প্রমূখ।
প্রদর্শনীতে ২৪টি স্টল স্থাপন করা হয়। শ্রেষ্ঠ খামারীদের পুরস্কার প্রদান করা হয়। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারী,ঔষধ কম্পানীর প্রতিনিধি,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।