ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় প্রানী সম্পদ প্রদর্শনী বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি। উৃপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথিধ হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ,লিমা সুলতানা,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ রাফি উদ্দিন,আশুগঞ্জ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ষফিকুল ইসলাম,উপজেলঅ প্রানী সম্পদ খামারী সমিতির সাধারণ সম্পাদক বশিরুল হক প্রমুখ। তাছাড়া জেলা ভেটেরিনারী সার্জন ডাক্তার সাইফুল আলম স্বাগত বক্তব্য রাখেন।
প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি বলেণ,গবাদি পশু লালণ পালন করে স্বকলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হয়।এতে দেশ-জাতি অর্থনৈকিতভাবে উন্নত হয়।তিনি সবাইকে গবাদি পশু লালণ-পালনের আহবান।