বগুড়ার গাবতলীতে দিনব্যাপি প্রানীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও সমাপনি ১৬ ফেব্রুয়ারী বুধবার অনুুিষ্ঠত হয়েছে। সকাল ১০ টায় গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপি প্রানীসম্পদ প্রদর্শনী মেলার ফিতাকেটে উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মিজানুর রহমান। মেলার বাস্তবায়ন করেন, গাবতলী উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতাল। সহযোগীতায় ছিলেন, প্রানীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রানীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রনালয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে প্রদর্শনীতে সমন্বয়ক ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার। ভেটেরেননারী সার্জন ডাঃ শাহিনুর রহমানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, গাবতলী মিল্কভিটার ব্যবস্থাপক ডাঃ বিপ্লব চন্দ্র অধিকারী, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবদুস সালাম ভুলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেকসানা আকতার, প্রানীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা মোছাঃ তাসমিয়া আকতার, খামারী গোবিন্দ্র চন্দ্র মজুমদার। প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, ছাগল, মুরগীসহ বিভিন্ন উপকরন নিয়ে খামারীগন অংশগ্রহণ করেন।