বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এতিমখানার মাদ্রাসার শীতার্ত শিক্ষকদের মাঝে কম্বল বিতরন করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে এতিমখানার মাদ্রাসার শিক্ষকদের হাতে কম্বল বিতরন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, আওয়ামী লীগ নেতা দিব্যেন্দু কুন্ডু দুলাল, রফিকুল ইসলাম আন্জু প্রমূখ।