সমুদ্রে মাছ ধরা কাজে নিয়োজিত খুলনার ডুমুরিয়া উপজেলার দুই জন প্রাকৃতিক দূর্যোগে নিহত মৎস্যজীবি জেলে পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
এ লক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা মৎস্য অফিসার জয়দেব পাল,উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা ও গাজী আবদুল হালিম, সোনালী ব্যাংক লিঃ ডুমুরিয়া শাখার ব্যবস্হাপক মোঃ রুহুল্লা আল মামুন, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান।
সভায় স্বাগত বক্তব্যদেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল কাদের প্রমূখ। অনুষ্ঠানে সমুদ্র মাছ ধরার কাজে নিয়োজিত অবস্হায় প্রাকৃতিক দূর্যোগে নিহত উপজেলার গোনালী গ্রামের মৎস্যজীবি জেলে দীলিপ সরকারের স্ত্রী রবনা সরকার এবং সাহস গ্রামের নিহত জেলে বিকাশ বিশ্বাসের স্ত্রী সুনিতা বিশ্বাসে হাতে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়।