কয়রা উপজেলা জাতীয় শ্রমিকলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের উদ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মুরালে পুষ্পমাল্য অর্পণ ও দলীয় কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় শ্রমিকলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের দলিয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। মাল্যদানের পর দলিয় কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এরপরে দলিয় কার্যালয় থেকে মিছিল সহকারে উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য দান করেন। এ সময় উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মাষ্টার হাবিবুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব জি এম মেসবাহ উদ্দীন মাছুমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলঅ আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বটো কৃষ্ণ ঢালী,উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান, কয়রা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান খোকন,যুবলীগ নেতা মাছুম বিল্লাল সহ নবগঠিত জাতীয় শ্রমিকলীগ কয়রা উপজেলার সকল নেতৃবৃন্দ।