বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (বিআরডিপি) এর আওয়াতাধীন খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের পুটিমারী গ্রামে পানির ফিল্টার ও পুটিমারী তরুণ সংঘে লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ইউপি সদস্য কুমারেশ মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরডিপি জেলা শাখার উপপরিচালক জনাব এ কে এম আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, উপজেলা বিআরডিপি কর্মকর্তা সঞ্জয় মন্ডল, আ.লীগ নেতা প্রাণ কৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য আজিজুল বিশ্বাস, শিক্ষক শশঙ্ক বৈদ্য, পুটিমারী তরুণ সংঘের সাধারণ সম্পাদক পলাশ বাছাড়, সহ সভাপতি দীপায়ন বিশ্বাস, শোভন বৈদ্য, অরিন্দম বৈদ্য, আলাউদ্দিন সানা, রিকি সরকার, তুষার মন্ডল, উজ্জ্বল মন্ডলসহ তরুণ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ ও এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।