বগুড়ার নন্দীগ্রাম উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত ইউপি সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩৬ টি ওয়ার্ডের ৩৬জন সদস্য ও ১২জন নারী সদস্যকে শপথ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত।
এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, আবুল মতিন, আবুল কালাম, রেজাউল করিম কামাল, কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান, সভাপতি বকুল হোসেন প্রমূখ। এদিকে উপজেলার বুড়ইল ইউনিয়ন বিভাজন প্রক্রিয়াধীন রয়েছে। সে কারণে বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।