খুলনার কয়রা উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার সংগঠনটির খুলনা জেলা শাখা এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে মাষ্টার হাবিবুল্লাহকে আহ্বায়ক ও জি এম মেসবাহ উদ্দীন মাছুমকে সদস্য সচিব করা হয়েছে। সোমবার আহ্বায়ক মাষ্টার হাবিবুল্লাহ গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানান। আহ্বায়ক কমিটি সূত্রে জানা যায়, রোববার জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলার আহ্বায়ক মোঃ মিজানুর রহমান ও
সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম( শহিদ) আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া ৪৪ জনকে সদস্য করা হয়েছে। আহ্বায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সম্মেলন শেষ করে উপজেলা কমিটি গঠন লক্ষ্যে সম্মেলনের ব্যব¯হা গ্রহণ করতে বলা হয়েছে। জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলা শাখার সদস্য সচিব বলেন,জাতীয় শ্রমিক লীগ কয়রা উপজেলার কমিটি বিলুপ্তি করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্য সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন শেষে উপজেলা শ্রমিক লীগের সম্মেলনের ব্যব¯হা গ্রহণ করতে বলা হয়েছে।