৩২ পৌরসভার প্রকল্পের আওতায় দাকোপের চালনা পৌরসভায় ১ কোটি ৭০ লক্ষ ৮ শত ২৩ টাকা ব্যায়ে বাড়ি বাড়ি পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের নির্মাণ কাজের উদ্বোধন।
১৪ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১ টায় চালনা পৌরসভার ৫নং ওয়ার্ডের চালনা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন চালনা পৌরসভার সচিব মোঃ সিরাজুল ইসলাম, চালনা পৌরসভার সহকারী প্রকৌশলী প্রনব মল্লিক,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ,সাবেক কাউন্সিলর অশোক সাহা, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া,পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, আমোদিনী রায়, আবদুল বারিক শেখ, কাউন্সিলর সুধীন্দ্র বিশ্বাস মাখন, রোস্তম আলি খান, আইয়ুব আলী কাজী, এস এম, আবদুল গফুর, নাছিমা বেগম, চয়ন সাহা, মোঃ আবদুস সাত্তার সরদার প্রমুখ। চালনা পৌরসভায় প্রায় ১২ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের নির্মাণ কাজ করবেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খন্দকার এন্টার প্রাইজ।