গতকাল সকাল ১০টায় তেরখাদা পপুলার লাইফ ইন্সরেন্স আল আমিন বীমা প্রকল্পের কার্যালয়ে সাবেক মহা ব্যবস্থাপক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে ও সাবেক সহকারী জেনারেল ম্যানেজার এইচ এম পারভেজ জেনারেল ম্যানেজার পদে পদ্দোনতি পাওয়ায় তাদেরকে তেরখাদা সার্ভিস সেলের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। এ সময় সার্ভিস সেল ইনচার্জ মোল্যা সেলিম আহমেদের সভাপতিত্বে কোম্পানীর ব্যবসায়িক পর্যালোচনা ও মেয়াদপূর্তী গ্রাহকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন কোম্পানীর এজিএম মোঃ কামরুজ্জামান, ডাঃ আবদুল আজিজ,হাফেজ আনোয়ারুল ইসলাম, শেখ আবদুল হান্নান, মোঃ ফায়েকুজ্জামান,মোসাঃ লাভলী বেগম, মোঃ জামাল উদ্দিন, কেরামত আলী, মোঃ মোস্তাইন বিল্লাহ, আবদুল আলিম, ইমদাদুল হক, শফিক আহমেদ, মেহেদী হাসান টুটুলসহ সকল বিএম, ইউএম, এফএবৃন্দ।