খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী খুলনা সদর থানা এলাকার শেখ ওমর ফারুক(৩৩) খালিশপুর থানা এলাকার মোঃ আশিক খাঁন(২৬) খানজাহান আলী থানা এলাকার মোঃ পারভেজ শেখ(২৮) ও মোঃ আশরাফুল ইসলাম@আকাশ(২০)এবং বেল্লাল হোসেন রনি(২৫)কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। ধৃত উপর্যুক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রুজু করা হয়েছে।