বাগেরহাটের ফকিরহাটে জনঅংশদারিত্বের সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের মূলঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
মূলঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে রোববার বিকাল ৫টায় সৈয়দ মহল্লা খোদেজা খাতুন সরকারী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মূলঘর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হিটলার গোলদার। বিশেষ অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ মিত্রও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর। এতে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ডের সাধারন সদস্য কাজী তাজ উদ্দিন। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন নারী সদস্যা কাজল বেগম।
অত্র ইউনিয়নের ইউপি সচিব ফাতেমা তুজ জোহরার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক দিপঙ্কর বসু, সমাজসেবক মহিউদ্দিন রতন প্রমূখ। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্মুক্ত ওয়ার্ড সভায় এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয়রা। পাশাপাশি এসব সমস্যার পুরনের চাহিদা দাবী করেন।