বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির আলোচনা সভা ও শুন্যপদে প্রার্থী নির্বাচিত করা হয়। শনিবার সকালে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভাগীয় কমিটির আলোচনা সভায় কার্যকারি সভাপতি ফজলে রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা এমএ মজিদ। তিনি বলেন, দেশের সব সেক্টরে মজুরি ও বেতন ভাতা বেড়েছে। কিন্তু শ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি। অতি অল্প সময়ের মধ্যে মালিক কর্তৃক বাস ও ট্রাকের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারদের বেতন, নিয়োগপত্র, ও ভাতা নিশ্চিত করতে হবে। ষ্ট্যান্ড ছাড়া ফাঁকা সড়কে কোন ধরণের গাড়ি আটকানো যাবেনা। কারণ ছাড়া চালক ও শ্রমিকদের মামলা দিয়ে হয়রানি করা যাবেনা। এর আগে সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ আলোচনা সাপেক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির শুন্য পদে সভাপতি ফজলে রাব্বী, কার্যকারি সভাপতি পদে দেওয়ান মুজিবুর দৌল্লা জকি, সহ সাধারণ সম্পাদক পদে আবদুল আজিজ, আবদুল হাকিম,সাংগঠনিক সম্পাদক পদে সাইদুর রহমান, দপ্তর সম্পাদক পদে মো. আকব্বর আলী, আইন বিষয়ক সম্পাদক পদে জামিলুর রহমান, কার্যকারি সদস্য পদে শেখ বাদশা মিয়া ও আবদুর রশিদকে নির্বাচিত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী, সহ-সভাপতি আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক রোনাচ্চুর জামান মিন্টু, ঠাকুরগাঁও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী বাটল্লা, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।