নাটোরের লালপুরে আব্দুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় উত্তরা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে রাজশাহী, দিনাজপুর খুলনা ,ঢাকা সহ সব এলাকার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
রোববার দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী উত্তরা এক্সেপ্রেস ট্রেনটি আব্দুলপুর এসে দুপুর ২টা৪৫ মিনিটের দিকে ইঞ্জিন কেটে ঘুরানোর সময় লাইনচ্যুত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইঞ্জিন টি লাইনচ্যুত অবস্থায় ছিল (বিকেল)। এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার ইমদাদুল ইসলাম বলেন,চালক সিগন্যাল অমান্য করার কারণে ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে চালক শহিদুল আলম বলেন, সহকারী চালক ইঞ্জিন কেটে নিয়ে আসার পথে এই ঘটনা ঘটে।