দিঘলিয়ায় ইউনিয়ন পর্যায় উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে উন্মুক্ত ওয়ার্ড সভা ১২ ই ফেব্রয়ারী বিকাল ৪ টায় দেয়াড়া খেয়াঘাট চত্বরে অনুষ্ঠিত হয়।
উক্ত উন্মুক্ত ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শেখ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উন্মুক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল। ওই উন্মুক্ত ওয়ার্ড সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং সদর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য পাখি বেগম। সভায় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদিকা আকলীমা বেগম, অধ্যাপক শেখ মুনিবুর রহমান, মাওঃ মুজিবুর রহমান, থানা মহিলা লীগ নেএী নয়ন তাঁরা, শ্রমিক নেতা সোহরাব হোসেন গেদু, শেখ রুহুল আমীনসহ দিঘলিয়া সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সকল পর্যায়ের নেতা কর্মী, গ্রাম পুলিশসহ ৬ নং ওয়ার্ডের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ। উন্মুক্ত ওয়ার্ড সভা সার্বিক সঞ্চালনায় ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জি।