কচুয়ায় গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত সভা শনিবার সকাল ১০টায় গজালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ রহমত আলীর সভাতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: হেমায়েত উদ্দিন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম আবু বককার সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,যুগ্ম সাধারন সম্পাদক সেখ মোস্তফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন যুবলীগের আহ্বায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর, গজালিয়া ইউপি চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, প্রচার সম্পাদক মৃনাল কান্তি মৈত্র, যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিদার সুজন,সুজন শিকদার, কৃষকলীগের সাধারন সম্পাদক মো: ছালাম মল্লিক,সচ্ছাসেবক লীগের সভাপতি সেখ সুমন, সাধারন সম্পাদক কাজী শহিদুল ইসলাম,তাঁতীলীগের আহ্বায়ক সেখ সিরাজুল ইসলাম,মৎস্য লীগের সভাপতি রিপন শিকদার, ছাত্রলীগের নেতা ও উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।