খুলনার ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে
এনএটিপি-২ প্রকল্পের আওতায় উপজেলায় অনলাইন ভিত্তিক "ফ্রেশ ফিস বিডি" মাছ বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার মিকশিমিল বাজারে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তরের এনএটিপপি-২ প্রকল্পের পরিচালক এস.এম. মনিরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, এবং এনএটিপি -২ প্রকল্পের,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তাসহ অন্যান্য প্রতিনিধি প্রমুখ।
সভায় প্রকল্পের বিষয় সম্পর্কে জানানো হয় সাধারণ মানুষ ঘরে বসে অনলাইনের মাধ্যমে তাদের পছন্দের মাছ ক্রয় করতে পারবে।