শনিবার সকাল ১১টায় তেরখাদা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে পাগল ঋষির সভাপতিত্বে বাংলাদেশ দলিত পরিষদ, তেরখাদা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠণ করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে পাগল ঋষিকে আহবায়ক, বিল্লু মনিকে সদস্য সচিব ও উজ্জ্বল সরকার কে অর্থ সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য গোবিন্দ মুনী, সুবোধ মন্ডল,সুশান্ত মন্ডল, গোলক বিশ্বাস, স্বপন দাস, ইউনুস বিশ্বাস, বেবী বেগম, বৃষ্টি খাতুন, সুজলা শীল, কল্পনা শীল, ইতিকা সরকার, উন্নতি ঘোস, প্রমিলা ঘোষ, ফতেমা বেগম, পদ ঋষি, রবিন বিশ্বাস প্রমুখ।