খুলনার পাইকগাছায় কবি ও কবিতা বিষয়ক সংকলন ‘ধুলোবালি’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের আয়োজনে শনিবার সকাল ১১টায় উপজেলার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে ‘ধুলোবালি’ এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছড়াকার অ্যাড. শফিকুল ইসলাম কচি। উপস্থিত ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী রাণী সাধু, মোড়ল কওসার আলী, সুশান্ত বিশ্বাস, এম এম এ বারিক, রোজী সিদ্দিকী, রানী খাতুন, রাবেয়া আক্তার মলি, লিটন গাজী ও অভিজিত রায় প্রমুখ। এ সংখ্যা সিয়ে ‘ধুলোবালি’ এর ৪র্থ সংখ্যা প্রকাশিত হলো।