বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের পুলিশ বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চাঙ্গইর গ্রামের মাদক কারবারি আবদুল জলিল (৪৫), এ ছাড়া জুয়া খেলার সময় দেওতা গ্রামের জহুরুল ইসলাম (২৫), মিলন হোসেন (৩০), মোরশেদ আলী (২৫), পলাশ মিয়া (২৩), ফরহাদ আলম (২৫), ভোলা জেলার লালমোহন থানার চরভুতা গ্রামের জামাল হোসেন (৩৫), বরিশাল জেলার উজিরপুর থানার হারতা গ্রামের আমির হোসেন (২৮)।
জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার আন্দাশুরা এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ২৫ পিচ ট্যাবলেটসহ মাদক কারবারি আবদুল জলিলকে গ্রেপ্তার করে। এ ছাড়া উপজেলার দেওতা বাজার এলাকায় পৃথক এক অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৫ হাজার ৫২০ টাকাসহ সাত জুয়ারুকে গ্রেপ্তার করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।