খুলনা মেট্রোপলিটন পুলিশ(কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার মাদক বিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার কেএমপি সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী সোনাডাঙ্গা মডেল থানার বয়রা এলাকার মোঃ সাইফুল ইসলাম (৪০) এবং খালিশপুর থানা এলাকার মোঃ শাহনেওয়াজ আহম্মেদ (২২) কে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। ধৃত উপর্যুক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রুজু করা হয়েছে।