খুলনা মেট্রোপলিটন পুলিশ(কেএমপি) হরিণটানা থানা কর্তৃক ১টি পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজসহ একজন অস্ত্রধারী আসামি গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার কেএমপি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৮ টার দিকে হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ সাতক্ষীরা রোড জনৈক কাশেমের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামি বরিশাল জেলার গৌরনদী থানার দোনারকান্দি গ্রামের জয়ন্ত সরকার(১৯) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত হতে ০১টি পিস্তল ও ০৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হরিণটানা থানায় ১৮৭৮ সনের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।