কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার কেএমপি সূত্রে জানা গেছে,
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী রুপসা থানা এলাকার মৃত্যুঞ্জয় দাস(৩৯) এবং দিঘলিয়া থানা এলাকার পারভেজ শেখ(২৭)কে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও আড়ংঘাটা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ১০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।