পাবনার চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে ফুল,পাখি আর সবুজে ঘেরা গৃহ একান্তের কাঞ্চনতলায় মাঘের শেষ প্রান্তের স্নিগ্ধ সকালে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) কবি সম্মেলন ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই একান্তের সদস্য এস এম মাসুদ রানা শুভেচ্ছা কথা বলেন। রবীন্দ্র গবেষক আবদুর রশিদের সঞ্চলনায় কবিতা আবৃত্তি করেন আলমগীর মোহাম্মদ,নাট্যকার হাফিজ রেদু,মঞ্জু রশিদ,মনোয়ার হোসেন,ফকির খালেক,খন্দকার আশরাফুজ্জামান,লিটন শেখ,প্রার্থিব প্রিয়,লোরকা,কাফকা,সুরাইয়া,আখি খাতুন,আলী আকবর, এস এম মাসুদ রানা,নাজিম হেকমত, হাফিজ,আতিকুর রহমান প্রমুখ।
দুপুরে মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় অধিবেশনে আবার কবিতা পাঠ দিয়ে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এই কবিতা পাঠের আসর।